অনুর্ধ্ব - ১৭ স্কুল ক্রিকেটে দক্ষিনকে হারালো উত্তর জোন
স্ট্যান্ডার্ড চাটার্ড অনুর্ধ্ব - ১৭ ইয়ং টাইর্গাস জাতীয় স্কুল ক্রিকেটের দ্বিতীয় রাউন্ডের উদ্বোধনী ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে উত্তর জোন দুই উইকেটে হারায় দক্ষিন জোনকে।
প্রথমে ব্যাট করে দক্ষিন জোন ৩৯ দশমিক ৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। জবাবে উত্তর জোন ৩৮ দশমিক ৩ ওভারে আট উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
