২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারমিডিয়েট ও সিনিয়র বক্সিংয়ের শিরোপা জিতেছে আনসার এবং সেনাবাহিনী

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার ইন্টারমিডিয়েট এবং সিনিয়র বক্সিংয়ের শিরোপা জিতেছে যথাক্রমে বাংলাদেশ আনসার এবং বাংলাদেশ সেনাবাহিনী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 08:06 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

ইন্টামিডিয়েট গ্র“পের আটটি ওজন শ্রেনীর প্রত্যেকটিতেই স্বর্নপদক পেয়েছে বাংলাদেশ আনসার। দু’টি রৌপ্য এবং পাঁচটি ব্রোঞ্জ পদক নিয়ে এই গ্র“পে রানার আপ হয়েছে রাজশাহী বিভাগ।

সিনিয়র গ্র“পের এগারটি ওজন শ্রেনীর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী নয়টি স্বর্ন, একটি রৌপ্য এবং ব্রোঞ্জ পদক নিয়ে শিরোপা জয় করে।

এই গ্র“পের লাইট ফ্লাই ওয়েটে লোটাস চৌধুরী, ফ্লাই ওয়েটে বাদশা হোসেন, ব্যান্টম ওয়েটে নাদিম হোসেন, ফেদার ওয়েটে মাহমুদ আলী মিঠু, লাইট ওয়েটে সুজন চন্দ্র রায়, লাইট ওয়াল্টার ওয়েটে খোকন ঢালী, ওয়াল্টার ওয়েটে সাহাব উদ্দিন, মিডিল ওয়েটে নবাব আলী, লাইট হেভী ওয়েটে রাজিব বড়–য়া, হেভী ওয়েটে তাহাজ্জেল হোসেন, সুপার হেভী ওয়েটে রেজাউল করিম স্বর্নপদক জয় করেন।