২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন অ্যালান বোর্ডার

অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক অ্যালান বোর্ডার বুধবার সেদেশের জাতীয় ক্রিকেটের নির্বাচক প্যানেল থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 07:16 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

চার সদস্য বিশিষ্ট নির্বাচক প্যানেলে সাত বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন বোর্ডার। ব্যাস্ততার কারনে নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিলেও ‘ক্রিকেট অস্ট্রেলিয়া’র পরিচালকের দায়িত্ পালন করে যাবেন সাবেক এই অধিনায়ক। খবর বার্তা সংস্থার।

অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলের অন্য সদস্যরা হলেন ট্রেভর হন্স, ডেভিড বুন এবং অ্যান্ড্রু হিলডিচ।