২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে কৃত্রিম পাহাড়ে ওঠার ক্যাম্প শুরু ২১ এপ্রিল

সম্প্রতি এডভেঞ্চার নির্ভর রক ক্লাইম্বিং বা কৃত্রিম পাহাড়ে ওঠার বিভিন্ন টেকনিক জনসম্মুক্ষে প্রদর্শনের ঘোষণা দিয়েছে নেপচুন ফ্যান্টাসী পার্ক। আগামী ২১ এপ্রিল থেকে রাজধানীবাসীরা এ খেলায় অংশগ্রহণ করতে পারবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 04:53 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

নেপচুন গ্র“পের উপদেষ্টা রাইসুদ্দিন আহমেদ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সন্মেলনে বলেন,  নেপচুন এডভেঞ্চার স্পোর্টস’র আওতায় কৃত্রিম পাহাড় আরোহন খেলাটিকে দেশব্যাপি জনপ্রিয় করে গড়ে তোলার জন্য নেপচুন ফ্যান্টাসি পার্ক ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

আগামী ২১ এপ্রিল থেকে লালবাগ রহমতগঞ্জ ক্লাব মাঠে বাংলাদেশ এভারেষ্ট দল এবং বাংলা মাউন্টেনারিং ক্লাব যৌথভাবে দুদিন ব্যাপি এ কৃত্রিম পাহাড়ে ওঠার ক্যাম্পের আয়োজন করবে। এ ক্যাম্পের পৃষ্ঠপোষকতা করছে নেপচুন গ্র“প।

প্রশিক্ষণপ্রাপ্ত পর্বতারোহী ও ক্যাম্প সমন্বয়কারী মীর শামসুল আলম বাবু বলেন, ক্যাম্পে অংশগ্রহণকারীদের অনুশীলনসহ প্রশিক্ষণ দেওয়া হবে। পাহাড়ে ওঠার ওপর বিভিন্ন ট্রেকিং এবং স্লাইড শো প্রদর্শণ ও ব্যাখ্যা এবং  ব্যবহারিক ও তত্ত্বীয় বিষয়ের ওপরও ক্লাস নেওয়া হবে।

ক্যাম্পে অংশগ্রহণের ফি ধার্য করা হয়েছে পাঁচ শ টাকা। এতে থাকবে প্রতিদিনের নাস্তা, ট্রেনিং ম্যানুয়েল এবং ক্যাম্পিং এলাকায় তাবুতে দুই রাত যাপনের আকর্ষনীয় অফার। প্রশিক্ষণের শেষ দিন ২৪ ফুট উচু কৃত্রিম পাহাড়ে আরোহনের প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে। বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্বতারোহী এবং রক ক্লাইম্বার মুসা ইব্রাহীম, সালাম সাঈদ এবং এ খেলায় দেশের একমাত্র মহিলা অংশগ্রহণকারী সাদিয়া সুলতানা সম্পা।