২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক এনটিনি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে সফরকারী দক্ষিণ আফ্রিকা দলের পক্ষে অসাধারণ বোলিং করার কৃতিত্ব দেখিয়েছেন মাখায়া এনটিনি। এনটিনির বিধ্বংসি বোলিংয়ের কারণে ক্যারিবিয়ানদের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। খবর বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 02:20 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

ত্রিনিদাদে চূড়ান্ত দিনে ক্যারিবিয়ান শিবির ১৯৪ রানেই গুটিয়ে যায়। এনটিনি দ্বিতীয় টেস্টে ১৩২ রান খরচ করে পেয়েছেন ১৩টি উইকেট।

১৪৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে এবি ডি ভিলিয়াস এবং গা্িরম স্মিথ ওপেনিং জুটিতে ১১৭ রানের শক্ত পার্টনারশিপ গড়ে তুলে।

ওযেস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসের পঞ্চম দিন ১৭০-৫ সম্মানজনক স্কোর নিয়ে খেলা শুরু করলেও সবকিছু তছনছ করে দেন এনটিনি।

স্বাগতিকদের পক্ষে রামনরেশ সারওয়ান ১০৭ রান করে অপরাজিত থাকেন। তবে কেউ তাকে যোগ্য সহায়তা দিতে পারেনি।

এনটিনি দিন শুরু করেছিলেন দুর্দান্ত ক্যাচ ধরার মাধ্যমে। তিনি লেগ-বিফোরের ফাঁদে ফেলে আউট করেন কোর্টনি ব্রাউনকে এবং ফুল-লেন্থের বলে পরাস্থ করেন টাইলেন্ডার পেড্রো কলিং ও রিওন কিংকে।

ফাস্ট বোলার এন্ড্রু নেলের করা বলে ডেরেন পাউয়েল অল-রাউন্ডর জ্যাক ক্যালিসের হাতে ক্যাচ তুলে দেয়ার পরেই ক্যারিবিয়ানদের ইনিংস ১৯৪ রানে থেমে যায়।