ভিনসেন্টের রানের সাফল্যে নিউজিল্যান্ডের আধিপত্য বিস্তার
লু ভিনসেন্ট হচ্ছেন নিউজিল্যান্ডের দশম খেলোয়াড় যিনি টেস্ট ক্রিকেট ম্যাচে ডাবল-সেঞ্চুরি করার সৌভাগ্য অর্জন করলেন। তার ডাবল সেঞ্চুরির উপর ভর করে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট ম্যাচে চালকের আসনে রয়েছে কিউইরা। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
স্বাগতিক দলের ২৬ বছর বয়সি ভিনসেন্ট চা বিরতির পরেই এই কৃতিত্ব অর্জন করেন।
লাঞ্চের পর ভিনসেন্ট অসাধারণ খেলা উপহার দেন। তিনি কিউইদের সংগৃহিত ১৬৫ রানের মধ্যে ১০১ রান নিজেই মিডেল সেশনে করেছেন।
এরআগে শ্রীলঙ্কান পেসার চামিন্ডা ভাস ইনিংসে দ্বিতীয়বারের মত দুই বলে দু’উইকেট তুলে নেন। উইকেট দু’টি হচ্ছে সেনাপতি স্টিফেন ফ্লেমিং এবং ব্রেনডন ম্যাককুলাম।
