২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্যান চার্ট স্কুল ক্রিকেটে হাবিবের দুরন্ত বোলিং

স্ট্যার্ন্ডাড চার্টাড ইয়ং টাইর্গাস জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবার হাবিব খানের বিধ্বংসী বোলিংয়ের সুবাদে এনাম চিলড্রেন হাই স্কুল (২৬৬/১০) ১২৪ রানে হারিয়েছে বিসিএসআইআর হাই স্কুলকে (১৪২/১০)। হাবিব ৩২ রানের বিনিময়ে লাভ করেন ছয়টি উইকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

দিনের অন্যান্য ম্যাচে জুনিয়র ল্যাবরেটরি স্কুল (৯৭/৪) ছয় উইকেটে নবকুমার ইন্সটিটিউটকে (৯৬/১০), গভ. ল্যাবরেটরি স্কুল (৯২/৪) একই ব্যবধানে আধুনিক বিদ্যালয়কে (৮৮/১০), শহীদ রমিজউদ্দিন কলেজ (১০৩/৪) ছয় উইকেটে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলকে (১০২/১০), ব্লু বার্ড ইন্টারন্যাশনাল স্কুল (১৮২/১) নয় উইকেটে স্কলাস্টিকাকে (১৮০/১০) পরাজিত করে।

অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মানারত ঢাকা ইন্টারন্যাশনালকে (১৭৫/১০) এক রানে হারায় হ্যাপি টাইমস ইন্টারন্যাশনাল স্কুল (১৭৬১০) এবং বাড্ডা আলাতুন্নেছা মডেল হাই স্কুল (২৫০/৮) ৯১ রানে পরাজিত করে নয়া পল্টন লাইন স্কুলকে (১৫৯/১০)।