বুধবার দক্ষিন কোরিয়া যাচ্ছে অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবল দল
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহনের উদ্দেশ্যে বুধবার দক্ষিন কোরিয়া যাচ্ছে ২৬ সদস্য বিশিষ্ট বাংলাদেশ অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবল দল।
বাংলাদেশ প্রথম রাউন্ডে তিনটি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ গুয়ামের বিরুদ্ধে ১৬ এপ্রিল। বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে জাপান ও হংকং।
