বুধবার শুরু হচ্ছে ম্যাপল লিফ মিনি (বালিকা) হ্যান্ডবল প্রতিযোগিতা
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে বুধবার থেকে ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে শুরু হতে যাচ্ছে ম্যাপল লিফ ২য় মিনি (বালিকা) হ্যান্ডবল প্রতিযোগিতা।
প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের কর্মকর্তারা জানান, টুর্নামেন্টে ১৭টি স্কুল চারটি গ্র“পে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্র“প চ্যাম্পিয়ন চারটি স্কুল সেমিফাইনালে খেলবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল।
সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ আলী কারাম রেজা উপস্থিত ছিলেন।
