২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে গেল পেসার ট্রেনিং ক্যাম্প

চলতি উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং ইস্পাহানী জাতীয় লিগের জন্য তিনদিন পিছিয়ে দেয়া হয়েছে গ্রামীন ফোন ট্রেনিং ক্যাম্পের দ্বিতীয় পর্যায়। ট্রেনিংয়ের নতুন তারিখ হচ্ছে ১৩ মে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

ট্রেনিং ক্যাম্পে ডাক পাওয়া ১৬ পেসারকে একই দিন বিকেল পাঁচটার মধ্যে বিকেএসপিতে বিসিবি হাই পারফরম্যান্স ইউনিটের সিনিয়র কোচ সারোয়ার ইমরানের কাছে রির্পোট করতে বলা হয়েছে।

ট্রেনিং ক্যাম্পে ডাক পাওয়া পেসাররা হচ্ছেন- জাহিদুল হাসান খান (গাজীপুর), ওয়াসকুরনী আহমেদ পলাশ (কুিমল্লা), আল আমিন (ঢাকা), ইমরান হোসেন নয়ন (খুলনা), আব্দেল আলী (রাজশাহী), মাহবুবুল আলম রবিন (ঢাকা), শেখ রবিউল ইসলাম (সাতক্ষীরা), তানজিরুল আলম (কুমিল্লা), এমাদুল কবির (ঢাকা), মোহাম্মদ শহীদ হাসান (রাজশাহী), মো: মামাুন (রাজশাহী), রেজাউল হোসেন (ঢাকা), সালেহউদ্দিন মোহাম্মদ (সাতক্ষীরা), রফিকুল ইসলাম রিপন ( ঢাকা), সৌমেন মজুমদার (সাতক্ষীরা) এবং মোহাম্মদ আজিম (ঢাকা)।