ওয়ানডে সিরিজে সমতা ফেরাতে মরিয়া পাকিস্তান
তৃতীয় ওয়ানডেতে ভারতকে হারিয়ে উৎফুল্ল পাক সহঅধিনায়ক ইউনিস খান রোববার বলেছেন আহমেদাবাদে চতুর্থ ওয়ানডে জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনার জন্য পাকিস্তান সর্বাতœক চেষ্টা চালাবে।
পাকিস্তান দল আহমেদাবাদের পথে রওনা হওয়ার আগে মুম্বাইতে যাত্রাবিরতির সময় ইউনিস সাংবাদিকদের বলেন, “ জামশেদপুরে দলের জয়ে আমি আমি দারুন খুশি এবং জয়ের এই ধারা বজায় থাকবে বলে আমি আশাবাদী।” দলের সবাই বেশ পজিটিভ এবং অবশিষ্ট ম্যাচগুলোতে জয়ের জন্য সম্পূর্নরূপে প্রস্তুত রয়েছে বলে জানান পাকিস্তান দলের সহঅধিনায়ক।
সহঅধিনায়কের সাথে একই সুরে কথা বললেন দলের হার্ড হিটিং ব্যাটসম্যান শহীদ আফ্রিদি। আফ্রিদি বলেন,“ দু’দলের জন্যই সিরিজটি কঠিন এবং গুরুত্বপূর্ন।” খবর বার্তা সংস্থার।
এরাআগে পাকিস্তান দল কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আহমেদাবাদের পথে রওনা হলেও মুম্বাইতে যাতাবিরতি করে। দুই ঘন্টা বিলম্বে মুম্বাই বিমানবন্দরে পৌঁছে দলের খেলোয়াড়রা সাংবাদিকদের সাথে কথা বলতে রাজী হননি। এখান থেকে সোমবার সকালের ফ্লাইটে পাকিস্তান দলের আহমেদাবাদে রওনা হওয়ার কথা রয়েছে।
ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত ২- ১ এ এগিয়ে রয়েছে।
