অস্ট্রেলিয়ায় মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ অনুর্ধ্ব- ১৯ ক্রিকেট দল
অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশ অনুর্ধ্ব- ১৯ ক্রিকেট দল মঙ্গলবার অ্যালান বোর্ডার মাঠে অস্ট্রেলিয়া অনুর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সফর শুরু করতে যাচ্ছে। পরেরদিন একই ভেন্যুতে দুই দল আরেকটি সীমিত ওভারের ম্যাচ খেলবে।
সফরে বাংলাদেশ দল দশটি সীমিতি ওভারের ম্যাচ খেলবে। জুনিয়র টাইগাররা গত ৬ এপ্রিল আব্দুর রহিমের নেতৃত্বে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশত্যাগ করেছে এবং সেখানে ৯ থেকে ১১ এপ্রিল তিনদিন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে।
১৫ এবং ১৬ এপ্রিল সানশাইন কোস্ট দলের বিরুদ্ধে দু’টি ওয়ানডে অনুষ্ঠিত হবে ফ্লাড লাইটের আলোতে। বাংলাদেশ ২০, ২১, ২৬, এবং ২৭ এপ্রিল কিউএএস প্রাদেশিক দলের বিরুদ্ধে এবং ২৯ ও ৩০ এপ্রিল টাউনসভিল ট্রপিক্যাল নর্থ ওল্ড দলের বিরুদ্ধে খেলবে।
