২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৪ বর্ষসেরা ক্রীড়াবিদের পুরষ্কার পেলেন মোহাম্মদ আশরাফুল

‘বাংলাদেশের খেলা বর্ষসেরা ক্রীড়াবিদ ২০০৪’ এর পদক পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের কৃতি ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। সতীর্থ অল- রাউন্ডার মোহাম্মদ রফিক এবং নবম সাফ গেমসে দশ মিটার এয়ার রাইফেলে স্বর্নপদক জয়ী উদীয়মান মহিলা শ্যুটার শারমিন আক্তারকে পেছনে ফেলে বর্ষসেরার খেতাবটি ছিনিয়ে নেন আশরাফুল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 04:27 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

শিল্পকলা একডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে সোমবার আয়োজিত এক বর্নাঢ্য অনুষ্ঠানে দেশের একমাত্র ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ‘বাংলাদেশের খেলা’  ২০০৪ সালের সেরা খেলোয়াড়ের নাম ঘোষনা করে।

অনুষ্ঠানে স্বাধীন বাংলা জাতীয় ফুটবল, হকি এবং ক্রিকেট দলের তিন অধিনায়ক যথাক্রমে জাকারিয়া পিন্টু, আব্দুস সাদেক এবং শামিম কবিরকেও সম্মান জানানো হয়।

প্রধান অতিথি ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হক এবং তিন অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের হাতে সেরা খেলোয়াড়ের পদক এবং পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন।

‘বাংলাদেশের খেলা’ ২০০৩ বর্ষসেরা খেলোয়াড়ের পদক জয়ী মোহাম্মদ রফিক এবার ভিউর্য়াস চয়েসে সেরা ক্রীড়াবিদের পুরষ্কার লাভ করেন।  

উল্লেখ্য, ১৬৪ জন ক্রীড়া সাংবাদিকের ভোটে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে মোহাম্মদ আশরাফুল সেরা ক্রীড়াবিদের সম্মান লাভ করেন। এছাড়া সাংবদিকরা আরও যেসব ক্রীড়াবিদকে ভোট দিয়েছেন তারা হলেন- মোহাম্মদ রফিক (ক্রিকেট), শারমিন আক্তার (শ্যুটিং), খালেদ মাসুদ পাইলট (ক্রিকেট), রুবেল রানা (সাঁতার), আলফাজ আহমেদ (ফুটবল), আসিফ হোসেন খান (শ্যুটিং), হাবিবুল বাশার (ক্রিকেট), জিয়াউর রহমান (দাবা), আরমান মিয়া (ফুটবল), জাহিদ (হকি), মাশরাফি বিন মর্তুজা (ক্রিকেট) এবং রাসেল মাহমুদ জিমি (হকি)।