২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হ্যান্ডবলের ফাইনালে রাইফেলস এবং পুলিশ

বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং বাংলাদেশ পুলিশ পেপসি ১৭তম জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে উন্নীত হয়েছে। রোববার আউটার স্টেডিয়াম হ্যান্ডবল মাঠে সেমিফাইনালে রাইফেলস ও পুলিশ তাদের নিজ নিজ খেলায় জয়ী হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

প্রথম সেমিফাইনালে রাইফেলস ২৩- ১১ গোলে বাংলাদেশ আনসারকে হারায়। প্রথমার্ধে বিজয়ীরা ১৩- ৭ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের সজল কুমার সর্বোচ্চ সাতটি এবং জাহাঙ্গীর আলম ছয়টি গোল করেন। অন্যদিকে বিজিত দলের অভি তিনটি, আরাফাত এবং কল্লোল দু’টি করে গোল করেন।

অপর সেমিফাইনালে ঢাকা জেলা দলকে ৩০- ১০ গোলে হারায় বাংলাদেশ পুলিশ। পুলিশের নুরুল ইসলাম সর্বোচ্চ নয়টি, মহিউদ্দিন ছয় এবং নুরে আলম চার গোল করেন। ঢাকা জেলা দলের দিদার সাত গোল করেন।

সোমবার একই ভেন্যুতে আনসার এবং ঢাকার মধ্যেকার স্থান নির্ধারনী ম্যাচ এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।