সাকলাইনের টেনিস বল থেরাপি নিয়ে ধোনি
পাক-ভারত সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ১২৩ বলে ১৪৮ রান সংগ্রহ করে খ্যাতির শীর্ষে ওঠা বিধ্বংসী ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি বলেছেন, তাকে আক্রমণাত্মক খেলা প্রদর্শনে আত্ববিশ্বাস অর্জনের জন্য পরামর্শ দিয়েছেন পাকিস্তানী স্পিন জাদুকর এবং বিশ্বকাপে উপমহাদেশের একমাত্র হ্যাট্রিক পাওয়া বোলার সাকলাইন মোস্তাক। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ধোনিকে উদ্ধৃত করে পরিবেশিত খবরে বলা হয়, সাকলাইন ভারত সফরের সময় ধোনিকে বলেন যে, টেনিস বল দিয়ে খেললে খেলোয়ার সব সময় আক্রমণাত্বক খেলা পরিবেশন করার চেষ্টা করে। সাকলায়েন আরো জানান যে, টেনিস বল দিয়ে প্র্য্রাকটিস করেই তিনি স্পিনের অস্ত্র ‘দুসরা’য় বৈচিত্র্য এবং উন্নতি সাধন করেন।
ধোনি বলেন, টেনিস বল দিয়ে আমি অনেক ক্রিকেট খেলেছি এবং আমার ব্যাটিং স্টাইল ও প্রবৃত্তি টেনিস বল দিয়ে ম্যাচ খেলার মাধ্যমেই অর্জিত হয়েছে।”
এদিকে টেনিস বল দিয়ে ক্রিকেট খেলার ফলে ক্রিকেট খেলা ধ্বংস হয়ে যাচ্ছে, এই মত যারা দিচ্ছেন তাদের সাথে একমত নন ধোনি।
ধোনি বলেন, “কত দিন পর্যন্ত আপনি ক্রিকেট খেলবেন সেটাই প্রধান বিষয়। টেনিস বল না কি কাঠের বল -কি দিয়ে খেলছেন তা নয়।”
