২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট-দ. আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ

দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার এন্ড্রু নেল বলেছেন তার দল দ্বিতীয় টেস্ট ম্যাচে লিড নেবে এবং স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় লাভ করবে। দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করেছে ৩৪৭ রান, আর সেই রান তাড়া করতে গিয়ে দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা করেছে তিন উইকেটে ১৮২ রান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 10:50 AM

Updated : 26 Apr 2022, 05:32 PM

নেল বলেন, “পিচে বাউন্স কম, কিন্তু স্পিড যথেষ্ট। আমরা বড় স্কোর গড়ার চেষ্টা করছি। আমি নিশ্চিত যে, বড় স্কোর গড়তে পারলে আমরা তাদেরকে চাপের মধ্যে রাখতে পারবো এবং সহজেই অল-আউট করতে পারবো।” খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্মিথ নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নামা মনডি জনডিকার সাথে জুটি গড়ে অপরাজিত থেকে ৯০ রান তুলেন। তিনি ১৯৬টি বল মোকাবেলা করে ১০টি চার মেরে ওই রান সংগ্রহ করেন।

যাহোক, ক্যারিবিয়ান মিডিয়াম পেসার ধ্যানী ব্রেভো প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান জ্যাক ক্যালিসকে ব্যক্তিগত ৩৯ রানের মাথায় আউট করেন। তৃতীয় উইকেট জুটিতে অস্ট্রেলিয়া ৯৫ রান সংগ্রহ করে।

নেল বলেন, “দলের প্রথম সারির তিনটি উইকেট দ্রুত হারিয়ে ফেলা আসলেই হতাশাজনক, কিন্তু আমাদের আরও ব্যাটসম্যান আছে যারা বড় স্কোর গড়তে সক্ষম। আমি নিশ্চিত আমরা ম্যাচের লিড নিতে পারবো।”

ত্রিনিদানের প্রিন্স ব্রায়ান লারা হোম গ্রাউন্ডে প্রথম ডবল-টেস্ট-সেঞ্চুরি পাওয়া থেকে মাত্র ৪ রানের জন্য

বঞ্চিত হন। তাকে আউট করেন নেল এবং এর সাথেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের সংগ্রহ থেমে যায়।

নেল বলেন, “কি ঘটেছে সে বিষয়ে নিশ্চিত নই, কারণ আমি বেল পড়ে যাওয়া দেখিনি। আমি দেখেছি উইকেটকিপার মার্ক বাউচার আনন্দে মেতে উঠেছেন।”

উল্লেখ্য, সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক লারা তার শেষ নয়টি ইনিংসের মধ্যে ছয়টিতেই নেলের বলে আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরে যান।