দেশের ১০ জন কিংবদন্তি ফুটবল খেলোয়াড়কে বিশেষ সম্মামনা প্রদান করবে বাফুফে ।
দেশের ১০ জন কিংবদন্তি ফুটবল খেলোয়াড়কে তাদের অসাধারণ অবদানের জন্য বিশেষ সম্মামনা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে )। এ সময় একই সাথে কয়েকজন ক্রীড়া সংগঠককেও পুরুস্কৃত করা হবে।
আগামী ১০ এপ্রিল নবনির্মিত বাফুফে ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কিংবদন্তিদের পুরুস্কৃত করবেন এএফসির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মাম। তিনি ওইদিনই বাংলাদেশে এসে পৌছাবেন।
বাফুফে প্রাথমিক বাছাইকৃত ২৩ জন ফুটবলারের মাঝ থেকে ১০ জনকে বাছাই করেন।
এরা হলেন , ৭০ দশকেন জনাব জাকারিয়ো পিন্টু, কাজী সালাহউদ্দিন, জনাব গোলাম সরোয়ার মোস্তফা টিপু, ৮০ দশকের জনাব বাদল রায়, শেখ মোঃ অসালাম, জনাব আশিষ ভদ্র, জনাব ওয়াসিম ইকাবাল, ৯০ দশকের জনাব
মোনেম মুন্না ,জনাব কায়সার হামিদ,এবং সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির।
কমিটি যে ৫জন ক্রীড়া সংগঠকের নাম পুরুস্কারের জন্য মনোনিত করেছেন তারা হলেন, মোহামেডানের ৭০ দশকের সংগঠক মরহুম মঈনুল ইসলাম, বাফুফের প্রথম সাধারন সম্পাদক মরহুম আবুল হাসেম, আবাহনীর লে কর্ণেল (অব) কাজী শাহেদ আহমেদ,চট্টগ্রামের আবু তাহের পুতু, এবং খুলনার অধ্যাপক আব্দুর রহমান।
