২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ জন ক্রীড়া সংগঠক এবং সেরা ১০জন ফুটবল খেলোয়াড়কে বিশেষ সম্মামনা প্রদান করবে বাফুফে ।

আগামী ১০ এপ্রিল নবনির্মিত বাফুফে ভবনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে দেশের ৫ জন ক্রীড়া সংগঠক এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সেরা ১০জন ফুটবল খেলোয়াড়কে তাদের অসাধারণ অবদানের জন্য বিশেষ সম্মামনা প্রদান করা হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 06:42 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

বাফুফে সহ-সভাপতি দস্তগীর চেীধুরী এবং সহকারী সাধারণ  সম্পাদক আশরাফউদ্দিন চুন্নুকে নিয়ে গঠিত বাছাই কমিটি যে ৫জন ক্রীড়া সংগঠকের নাম   পুরুস্কারের  জন্য মনোনিত করেছেন তারা হলেন, মোহামেডানের ৭০ দশকের সংগঠক মরহুম মঈনুল ইসলাম, বাফুফের প্রথম সাধারন সম্পাদক মরহুম আবুল হাসেম, আবাহনীর লে কর্ণেল (অব) কাজী শাহেদ আহমেদ,চট্টগ্রামের আবু তাহের পুতু, এবং খুলনার অধ্যাপক আব্দুর রহমান। যে ১০ জন খোলোযাড়কে সম্মাননা প্রদান করা হবে তারা হলেন, ৭০ দশকেন জনাব জাকারিয়ো পিন্টু, কাজী সালাহউদ্দিন, জনাব গোলাম সরোয়ার মোস্তফা টিপু, ৮০ দশকের জনাব বাদল রায়, শেখ মোঃ অসালাম, জনাব আশিষ ভদ্র, জনাব ওয়াসিম ইকাবাল, ৯০ দশকের জনাব

মোনেম মুন্না ,জনাব কায়সার হামিদ,এবং সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির। বাছাই প্রক্রিয়ার চুড়ান্ত কমিটিতে ছিলেন এস এ সুলতান।