২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩য় ওয়ানডেতে পাক দলে ফিরে আসছেন দানেশ কানেরিয়া এবং ইউনিস খান।

পাক-ভারত ৩য় ওয়ানডেতে দলে ফিরে আসছেন দানেশ কানেরিয়া এবং ইউনিস খান। কানেরিয়া আরশাদ খানের স্থলে এবং ইউনিস মোহাম্মদ হাফিজের স্থলাভিষিক্ত হবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 04:58 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

এছাড়াও মোহাম্মদ সামির স্থলে খেলবেন রাও ইফতেখার আনজুম। ৬ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত ইতোমধ্যেই ২-০ তে এগিয়ে রয়েছে।

পাক অধিনায়ক ইনজামাম বলেছেন, ইউনুস ভাইরাস জ্বরের কারনে এর আগে খেলতে পারেননি এখন সে সুস্থ। কানেরিয়ার কথা বলতে গিয়ে ইনজামাম বলেন, মাঝামাঝি সময়ে ভাল  বল করতে পারবে এমন কাউকে চাই এবং এজন্য কানেরিয়া উপযুক্ত। টেস্ট সিরিজে সে অসাধরন বল করেছিল। তার ব্যাপারে আমি আশাবাদী। ইনজামাম জানান ,৩য় ওয়ানডেতেও শহীদ আফ্রিদি  ওপেনিং করবেন।