প্রমীলা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলা সরাসরি প্রচার করবে ফক্সটেল।
প্রমীলা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলাটি সরাসরি প্রচার করবে ফক্সটেল। রবিবার দক্ষিন আফ্রিকায় অনু্িষ্ঠতব্য এ ম্যাচে অস্ট্রেলিয়া ভারতের মুখোমুখি হবে।
অস্ট্রেলিয়া ক্রিকেটের একজন কর্মকর্তা জেমস সুডারল্যান্ড বলেছেন, আমরা এ খবরে খুবই খুশি। অস্ট্রেলিয়ার সমর্থকরা এখন তাদের প্রিয় দলের খেলা দেখতে পারবে। ২০০০ সালের প্রমীলা বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া নিউজিল্যাণ্ডের কাছে পরাজিত হয়। এবার ফেভারিট এই দলটি কাপ জয়ের স্বপ্ন দেখছে। সেমিফাইনালে তারা ইংল্যাণ্ডকে ৫ উইকেটে পরাজিত করেছে।
