গ্রান্ড মাষ্টার দাবার শীর্ষে ফোমিনি এবং প্রথমেশ
ইউনাটেড ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড লিজিং গ্রান্ড মাষ্টার দাবা টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড শেষে তিন পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন রাশিয়ান গ্রান্ড মাষ্টার আলেকজেন্ডার ফোমিনি এবং ভারতীয় আর্ন্তজাতিক মাষ্টার প্রথমেশ সুনীল।
জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে বৃহস্পতিবার ফোমিনি ভারতের মহিলা গ্রান্ড মাষ্টার এবং আর্ন্তজাতিক মাষ্টার বিজয়ালক্ষীকে পরাজিত করেন। অন্যদিকে প্রথমেশ পরাজিত করেন বাংলাদেশের আর্ন্তজাতিক মাষ্টার রিফাত বিন সাত্তারকে।
আড়াই পয়েন্ট নিয়ে দ্বিতয়ি স্থানে রয়েছেন- জিএম জিয়াউর রহমান, জিএম সূর্যশেখর গাঙ্গুলি, জিএম আলদাচেভ সাঈদালী, আইএম আবদুল্লাহ আল রাকিব, এফএম রেজাউল হক এবং আইএম সত্যপ্রগায়ন।
দিনের অন্যান্য ম্যাচে রাকিবের সাথে জিয়া ড্র করলেও সূর্যশেখর আর্ন্তজাতিক মাষ্টার রক্তিমকে, ফিদে মাষ্টার রেজাউল আর্ন্তজাতিক মাষ্টার শ্রীরাম ঝাকে এবং সত্যপ্রগায়ন ফিদে মাষ্টার আবু সুফিয়ানকে পরাজিত করেন।
