অস্ট্রেলিয় কোচ ম্যাকিন্সের পদত্যাগ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স কোচ রিচার্ড ম্যাকিন্স পদত্যাগ করেছেন। নতুন দায়িত্ব হিসেবে ম্যাকিন্স ১ জুন অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অবস্থিত কমনওয়েলথ ব্যাংক সেন্টার অফ এক্সসেলেন্সে যোগ দিচ্ছেন।
বুধবার বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের সাথে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর বিসিবি বৃহস্পতিবার ম্যাকিন্সের পদত্যাগের বিষয়টি প্রকাশ করে। এদিকে ম্যাকিন্সের যোগ্য উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে বলে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে।
ম্যাকিন্স ২০০৩ সালে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের দায়িত্ব নেয়ার পর অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্লেট বিভাগে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ।
