শুক্রবার থেকে শুরু হচ্ছে পেপসি জাতীয় হ্যান্ডবলের চুড়ান্ত পর্ব
পেপসি ১৭তম জাতীয় হ্যান্ডবলের চুড়ান্ত পর্ব শুক্রবার থেকে পল্টনের হ্যান্ডবল মাঠে শুরু হবে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন পাট ও বস্ত্র মন্ত্রী শাহজাহান সিরাজ ।
চুড়ান্ত পর্বে ১০ টি দল অংশগ্রহন করবে। দলগুলো হচ্ছে- বাংলাদেশ রাইফেলস, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ঢাকা, বাগেরহাট, রাজশাহী, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, বান্দরবান এবং চট্টগ্রাম মেট্রোপলিটন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে যশোর ও চট্টগ্রাম মেট্রোপলিটন। এছাড়া এদিন আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
