শেন ওয়ার্ন বিশ্ব সেরা ক্রিকেটার ঃ উইজডেন
দীর্ঘ বিরতির পর শেন ওয়ার্ন আবারো চমকে দিলেন সবাইকে। ২০০৪ সালের সেরা ক্রিকেটার হিসেবে স্পিন সম্রাট শেন ওয়ার্নকে সম্মানিত করেছে উইজডেন। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
ওয়ার্ন গত মার্চে অত্যন্ত সফল বোলার হিসেবে স্বতঃস্ফূ’র্তভাবে টেস্ট দলে ফিরে আসেন এবং সহ খেলোয়াড় ডামিয়েন মার্টিন, এডাম গিলক্রিস্ট, গ্লেন ম্যাকগ্রাথ ও ক্যাচপ্রোইজ এবং ইংল্যান্ডের এন্ড্রু ফ্লিনটফকে তালিকা থেকে পিছু হটিয়ে বিশ্ব রেকর্ডের গৌরব অর্জন করেন।
উইজডেন সম্পাদক ম্যাথিউ এঙ্গেল বলেন, গত বর্ষপরিক্রমায় অধিক উইকেট সংগ্রহ কিংবা গড় মাত্রা কোনটাতেই শেনকে নিয়ে গর্ব করার কিছু নেই। তবে বিশ্ব ক্রিকেটে অষ্ট্রেলিয়ার অপ্রতিদ্বন্দ্বি ভাবমূর্তি গড়ে তুলতে তার কার্যকরী উইকেট লাভ নির্ণায়ক ভূমিকা পালন করেছে। তিনি বলেন, ইনজুরি থেকে ম্যাক গ্রাঁর দলে ফিরে আসা নিঃসন্দেহে সুখবর কিন্ত ওর্য়ানের আগমন অস্ট্রেলিযার পুনরুত্থানে সহায়তা করেছে।
বিশ্বকাপ ক্রিকেটের সময় ডায়েট পিল খাওয়ার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ১২ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে শেনকে বহিস্কার করা হয়েছিল। তখন অনেকেই আশংকা করেছিলেন, ওয়ার্ন দলে ফিরে এলেও আগের ফর্ম আর ফিরে পাবেন না। কিন্ত তিনি প্রথম সফরেই দুই টেস্টে ২০টি উইকেট নিয়ে স্বাগতিক শ্রীলঙ্কার সাথে কঠিন লড়াইয়ে অস্ট্রেলিযাকে জয় পেতে সাহায্য করেন।
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১৯৬৯ সালের পর প্রথমবারের মতো ভারতের মাটিতে ভারতকে পরাজিত করে সিরিজ জয়ের স্বাদ পেতে সাহায্য করেছিলেন শেন ওর্য়ান-ই।
