এএফসি কাপে মুক্তিযোদ্ধার জয়
এএফসি কাপে প্রথম জয়ের স্বাদ নিয়েছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বুধবার তুর্কমেনিস্তানের বলকানাবাতে এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচে স্বাগতিক নেবিচি ক্লাবকে এক গোলে হারিয়ে এই জয় পায় মুক্তিযোদ্ধা সংসদ।
ঢাকায় প্রাপ্ত সংক্ষিপ্ত তথ্যে জানা গেছে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন প্লে মেকার আমিন রানা।
একই দলের বিরুদ্ধে হোম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ২০ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে।
এরআগে এএফসি কাপের দু’টি ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবের সাথে গোলশুন্য ড্র করলেও ঢাকায় জর্ডানের আল ফয়সালি এফসির কাছে তিন গোলে হেরে যায়।
