২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ক্রিকেট একাডেমি স্থাপনে অস্ট্রেলিয়ার সহযোগিতার আশ্বাস

বাংলাদেশে একটি ক্রিকেট একাডেমি গড়ে তুলতে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয় হাই কমিশনার মিস লরেইন বারকার বুধবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমানের সাথে তার সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎকালে এই আশ্বাস প্রদান করেন।

এসময় হাইকমিশনার বাংলাদেশে ক্রিকেট, সাঁতার এবং হকি কোচ পাঠানোর ব্যাপারেও মন্ত্রীকে আস্বস্ত করেন।

সাক্ষাৎকালে তারা দ্বীপাক্ষিক বিষয়েও আলোচনা করেন।