স্বাধীনতা টিটির শিরোপা জিতেছেন মাহবুব
অ্যামিকাস প্রপারটিজ স্বাধীনতা দিবস টেবিল টেনিসে পুরুষ এককের শিরোপা জিতেছেন বিমানের মাহবুব। বুধবার উডেন ফ্লোর জিমনেশিয়ামে মাহবুব ৪- ২ সেটে পরাজিত করেন পাপ্পুকে।
প্রথম দুই সেটে মাহবুব ১১- ১৩ ও ১০- ১২ পয়েন্টে হেরে গেলেও শেষ চারটি সেট ১৫- ১৩, ১২- ১০, ১১- ৯ এবং ১১- ৩ পয়েন্টে জিতে নেন।
অন্যদিকে মহিলা এককের শিরোপা জিতেছেন আবাহনীর সালেহা। সালেহা সরাসরি ৪- ০ সেটে হারান বিমানের রুমাকে।
অবাছাই মহিলা ইভেন্টে বৃষ্টিকে সরাসরি ৩- ০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেন লালবাগের আঁখি। এছাড়া বালক একক বিভাগে নড়াইলের রকি ৪- ২ সেটে মিশুকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
খেলা শেষে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক শিবলী নাজির বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক চ্যাম্পিয়ন মুনিরা মুর্শেদ হেলেন এবং আকবর আজিজ।
