২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৩ স্কুল ক্রিকেটে ম্যাপল লিফের বড় জয়

স্ট্যার্ন্ডাড চার্টাড ইয়ং টাইর্গাস অনুর্ধ্ব ১৩ স্কুল ক্রিকেটে বুধবার রেসিডেন্সিয়াল মডেল উচ্চ বিদ্যালয়ের এক নম্বর মাঠে মানারত ঢাকা ইন্টারন্যাশনালকে ১৯১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 06:56 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

ম্যাপল লিফ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৯৮ রান করে। আসিফ ৯৮ বলে চমৎকার ১২৩ রান করেন। জবাবে মানারত ২৫ ওভারে মাত্র ৯৮ রান করে অল আউট হয়ে যায়। ম্যাপল লিফের মেহেদী হাসান ২৬ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন।

দিনের অন্যান্য ম্যাচে বিসিআইআর উচ্চ বিদ্যালয় (৭৬/১) নয় উইকেটে ধানমন্ডি টিউটোরিয়ালকে (৭৫/১০),  নয়া পল্টন লাইন উচ্চ বিদ্যালয় (২১৭/৪) ছয় উইকেটে ব্লু বার্ড ইন্টারন্যাশনালকে (২১৩/১০), জুনিয়র ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় (১৫১/৬) চার উইকেটে হ্যাপি টাইমস ইন্টারন্যাশনাল স্কুলকে (১৫০/১০),  শহীদ রমিজউদ্দিন কলেজ (১১২/৬) একই ব্যবধানে স্কালাস্টিকাকে (১০৬/১০),  এনাম চিলড্রেন এডুকেশন এন্ড হাই স্কুল (১৬১/৮) দুই উইকেটে গর্ভমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়কে ( ১৫৭/১০), এবং বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় ( ১৪৪/১০) চার রানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলকে (১৪০/১০) পরাজিত করে।

এরআগে মোহাম্মদপুর নবীন সংঘ ক্লাব মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন  কর্পোরেট ও প্রিমিয়ার লিগ চেয়ারম্যান এবং বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান খোন্দকার জামিল উদ্দিন। বিসিবির গ্রাউন্ডস এ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বাবু বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।