পারটেক্স স্কোয়াশে শীর্ষস্থান ধরে রেখেছেন স্বপন
পারটেক্স উন্মুক্ত স্কোয়াশে বুধবার প্রিমিয়ার বিভাগের চতুর্থ রাউন্ডের খেলা শেষে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন বগুড়া ক্যান্টনমেন্ট ক্লাবের স্বপন পারভেজ।
গুলশান ক্লাবের বিশু নাথ ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ৯ পয়েন্ট নিয়ে ক্যাডেট কলেজ ক্লাবের রাম জগদীশ তৃতীয় স্থানে রয়েছেন।
‘সি’ বিভাগে গুলশান ক্লাবের মোহাম্মদ আজিজকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন স্কোয়াশ ফেডারেশনের শিরিশ চৌহান। এই গ্র“পের অন্য খেলায় ঢাকা আর্মি ক্লাবের হামজা গুলশান ক্লাবের রুবেল আজিজকে পরাজিত করেন।
উর্ধ্ব ৪০ বিভাগে ঢাকা ক্লাবের বাদল চৌহানকে হারিয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছেন এরশাদ হোসেন।
