২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস হকির শিরোপা পুরোনো ঢাকায়

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার গোল্ডেন গোলে ব্লু বেরি ট্রাভেলসকে হারিয়ে স্বাধীনতা দিবস হকি টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে পুরোনো ঢাকা হকি ডেভলপমেন্ট বোর্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 08:57 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

নির্ধারিত সময়ে খেলা ১- ১ গোলে অমিমাংসিত থাকার পর পুরোনো ঢাকার কামালের পা থেকে আসে গোল্ডেন গোলটি।

ম্যাচের ১৮ মিনিটে রাজনের কাছ থেকে বল পেয়ে পুরোনো ঢাকার গোলরক্ষককে পরাজিত করে দলকে এগিয়ে দেন ব্লু বেরির প্রশান্ত কুমার।

৪০ মিনিটে ব্লু বেরির গোল রক্ষক জাহাঙ্গীর আলমের কাছ থেকে ফিরতি বলে টোকা দিয়ে গোল করে খেলায় সমতা ফেরান পুরোনো ঢাকার রাসেল মাহমুদ জিমি। বিজয়ী দলের কামাল ১৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার গৌরব লাভ করেন।

খেলাশেষে বিজিত ব্লু বেরি দলের খেলোয়াড় এবং কর্মকর্তারা বাজে আম্পায়ারিংয়ের অভিযোগ করেন। তরা আম্পায়ার মীর মনোয়ার ইসলামের বিভিন্ন সিদ্ধান্তকে বিতর্কিত বলে সমালোচনা করেন। আম্পায়ার বিজিয়ী দলের সাথে জড়িত এবং দেশে আর্ন্তজাতিক আম্পায়ার থাকার পরও ফেডারেশন তাকে খেলা পরিচালনার দায়িত্ব দিয়েছে বলে অভিযোগ করেন পরাজিত ব্লু বেরি দল।

জাতীয় দলের খেলোয়াড় কামালও আম্পায়ারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

ফাইনালের প্রধান অতিথি বিমান বাহিনী বাশার ঘাঁটির কমান্ডিং অফিসার এয়ার কমোডর আবু ইশরার খেলা শেষে পুরষ্কার বিতরন করেন।