পারটেক্স স্কোয়াশের প্রিমিয়ারের ফাইনালে উঠেছেন স্বপন
পারটেক্স উন্মুক্ত স্কোয়াশের প্রিমিয়ার বিভাগের ফাইনালে পৌঁছে গেছেন স্বপন পারভেজ। মঙ্গলবার গুলশান ক্লাব স্কোয়াশ কোর্টে স্বপন ২- ১ সেটে বিশু নাথকে হারিয়ে ফাইনালে উঠেন।
বগুড়া ক্যান্টনমেন্ট ক্লাবের স্বপন ৯- ৫, ৯- ১ এবং ১- ৯ পয়েন্টে গুলশান ক্লাবের বিশু নাথকে পরাজিত করেন।
প্রিমিয়ার বিভাগের অন্য ম্যাচে সোনারগাঁ ক্লাবের মোহাম্মদ করিমের বিরুদ্ধে ৩- ১ সেটে জয়লাভ করেন ঢাকা আর্মি ক্লাবের মাসুদ রানা।
গুলশান ক্লাবের তারেক খানকে ৩- ১ সেটে হারিয়ে ‘বি’ বিভাগের ফাইনালে উঠেছেন ক্যাডেট কলেজ ক্লাবের মিশা।
‘সি’ বিভাগে গুলশান ক্লাবের তারেক খান ২- ১ সেটে ক্যাডেট কলেজ ক্লাবের সোহরাবকে পরাজিত করেন। অনুর্ধ্ব ১৮ বিভাগে ঢাকা আর্মি ক্লাবের নূর মোহাম্মদ ও সুমন তাদের নিজ নিজ খেলায় জয়ী হয়ে ফাইনালে উন্নীত হয়েছেন।
উর্ধ্ব ৪০ বিভাগে ক্যাডেট কলেজ ক্লাবের রাশেদ চৌধুরী ২- ০ সেটে ঢাকা ক্লাবের আমিনুল হককে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছেন।
