২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৩৫৬ রানের চ্যালেঞ্জ

দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভারত। জয়ের জন্য ৩৫৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে পাকিস্তান ইতোমধ্যে তাদের ২ টি উইকেট হারিয়ে ১১১ রান করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 03:19 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। উইকেট কিপার ধনির অসাধারণ শতক এবং শেওয়াগের মারমুখী ব্যাটিংয়ে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৫৬ রান করে। ধনি ১৪৮, শেওয়াগ ৪০ বলে ৭৪ এবং রাহুল দ্রাবিড় ৫২ রান করেন।