২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৭ম গ্রান্ড মাষ্টার দাবা প্রতিযোগিতা

দাবা ফেডারেশনের উদ্যোগে এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ইউনাইটেড লিজিং কোম্পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সপ্তম গ্রান্ড মাষ্টার দাবা প্রতিযোগিতা। জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 09:29 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

ফেডারেশন জানায়, বিদেশি গ্রাণ্ড মাস্টারদের বিলম্বে আসার কারণে প্রতিযোগিতা একদিন পিছানো হয়েছে।

সুইস লিগ পদ্ধতির এবারের প্রতিযোগিতায় সাতজন গ্রান্ড মাষ্টার, ১০ আর্ন্তজাতিক মাষ্টার এবং একজন মহিলা গ্রান্ড মাষ্টারসহ প্রায় ৪৬ জন দাবাড়– অংশগ্রহন করবেন বলে আয়োজকরা আশা করছেন। স্বাগতিক বাংলাদেশের ২১ জন প্রতিযোগী অংশ নেবে।

স্বাগতিক বাংলাদেশের সাথে ব্র“নাই, ভারত, ফিলিপাইন, রাশিয়া, ইউক্রেন ও উজবেকিস্তানের ২৬ জন দাবাড়– অংশ নেবেন।

বাংলাদেশের আর্ন্তজাতিক মাষ্টার রিফাত বিন সাত্তার এবং আবদুল্লাহ আল রাকিব গ্রান্ড মাষ্টার খেতাব থেকে এক ধাপ দুরে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ আর একটি নর্ম অর্জন করতে পারলেই তারা নিয়াজ মোর্শেদ ও জিয়াউর রহমানের পর গ্রান্ড মাষ্টার হওয়ার গৌরব লাভ করবেন। সুতরাং এবারের প্রতিযোগিতা এই দু’জনের জন্য গুরুত্বপূর্ন হয়ে দাঁড়িয়েছে।

গ্রান্ড মাষ্টার খেতাবের জন্য ১১ রাউন্ডের খেলায় রিফাত এবং রাকিবকে সাড়ে আট পয়েন্ট অর্জন করতে হবে। আর এজন্য এই দু’জনকে তিনজন গ্রান্ড মাষ্টার এবং পাঁচ আর্ন্তজাতিক মাষ্টার অথবা ফিদে মাষ্টারের সাথে খেলতে হবে। এছাড়াও এই ১১ দাবাড়–র রেটিং গড় হতে হবে ২৩৮১।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদেশি গ্রাণ্ডমাস্টাররা হলেন উজবেকিস্তানের আলদাশেভ সাইদালি ও সাফিন শুখরাত, রাশিয়ার আলেকজেন্ডার ফোমিনি এবং ইউক্রেনের রুসলান পেগোরেলোভ।

ফেডারেশন জানায়, অসুস্থতার কারণে ফিলিপাইনের প্রতিযোগি এন্টনিও রোজেলিও জুনিয়র অংশ নিতে পারবেন না।

প্রতিযোগিতায় প্রাইজমানি থাকছে ৫ হাজার মার্কিন ডলার।