২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নিতে মঙ্গলবার দেশ ছাড়ছে বাংলাদেশ দল

সৌদি আরবে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নিতে ২১ সদস্যবিশিস্ট বাংলাদেশ দল মঙ্গলবার বিকেলে ঢাকা ত্যাগ করছে। ৮ এপ্রিল থেকে সৌদি আরবের জেদ্দা, মক্কা, মদিনা এবং তায়েফের বিভিন্ন ভেন্যুতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

বাংলাদেশ দলের সেফ দ্য মিশন ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সাধারন সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন জানান, “বাংলাদেশের জন্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণটা অলিম্পিকের মতোই প্রতীকি অংশগ্রহণ।” তিনি বলেন, “সাঁতারে বাংলাদেশ বাস্তবিকই একটি পদক আশা করতে পারে।” 

ইশতিয়াক আরও বলেন, “ইরান, তুরস্ক, উজবেকিস্তান, কাতার এবং সম্বাগতিক দেশের মত শক্তিশালী দেশ থাকায় অন্যান্য ইভেন্টগুলো আমাদের জন্য একটু কঠিনই হবে।”

প্রতিযোগিতার ১৩ টি ইভেন্টের মধ্যে বাংলাদেশ সাঁতার, এ্যাথলেটিকস, ভারোত্তলন এবং ফাইভ এ সাইড ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করবে।

খেলোয়াড়দের প্রশিক্ষণের বিষয়ে ইশতিয়াক বলেন,“ আমাদের খেলোয়াড়রা দুই মাস নিবিড় অনুশীলন করেছে, আমি মনে করি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এই প্রশিক্ষনই যথেষ্ট।”

ইসলামিক সলিডারিটি স্পোর্টস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ওআইসিভুক্ত ৫৭টি দেশ অংশ নিচ্ছে। 

২১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ দলে ৪ জন সাতারু এবং ১ জন কোচ, এবং প্রতিবন্দী ফুটবল দলে ৭ জন খেলোয়াড় এবং ৩ জন কর্মকর্তা রয়েছেন। সাঁতারু জুয়েল আহমেদ ৫০ মিটার ফ্রিস্টাইল, ৫০ মিটার এবং ১০০ মিটার বাটারফ্লাই, রুবেল রানা ৫০ মিটার এবং ১০০ মিটার ব্রেকস্ট্রোক এবং ২০০ মি মিডলে ইভেন্টে অংশ নেবেন। এছাড়া কারার  সামেদুল ৫০ মিটার, ১০০ মিটার এবং ২০০ মিটার ব্যাকস্ট্রোকে অংশ নেবেন এবং  রেজাউল করিম ৫০মিটার এবং ১০০ মিটার ফ্রি স্টাইলে লড়বেন।

অ্যাথলেট মাহফুজুর রহমান মিঠু ১১০ মি হার্ডলসে প্রতিদ্বান্দ্বতা করবেন। ভারোত্তলনের ৬৪ এবং ৫২ কেজি ওজন শ্রেনীতে হামিদুল হক এবং আকরামুল হক দু’ভাই অংশ নেবেন। 

প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য বাংলাদেশ দলকে সৌদি এয়ারলাইন্সের টিকিট, থাকা এবং খাওয়াসহ অন্যান্য সুবিধা দিচ্ছে আয়োজকরা। ইশতিয়াক আহমেদ জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৬ লাখ ৮০ হাজার  টাকা বাজেট করা হলেও জাতীয় ক্রীড়া পরিষদ এপর্যন্ত ৪ লাখ টাকা বরাদ্দ করেছে। ২১ সদস্যবিশিস্ট বাংলাদেশ দলের সাথে ৩ জন সাংবাদিকও যাচ্ছেন।