স্টিভ টিকালো আবারো কেনিয়া ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত
কেনিয়া ক্রিকেট বোর্ডের নির্বাচকরা আবারো স্টিভ টিকালোকে দেশটির ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত করেছেন। টিকালোর নেতৃত্বেই কেনিয়া উগান্ডার কাম্পালায় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে।
টিকালোর ভাই টম বলেছেন, আমরা চাই স্টিভ কেনিয়া দলের অধিনায়কত্ব অব্যাহত রাখুক। টম নিজেও একসময় কেনিয়া দলের অধিনায়ক ছিলেন। টিকালো কেনিয়া দলের বেশ পুরোনো এবং অভিজ্ঞ খলোয়াড়। কেনিয়া দলে অবশ্য বেশ কয়েকজন নতুন খেলোয়াড়ও যুক্ত হয়েছেন।
কেনিয়া স্কোয়াড : স্টিভ টিকালো,থমাস উদয়ে,কেনেডি উদয়ে,,ডেভিড ওবায়ে,মরিস ওমা,মার্টিন সুজি,পিটার ওনগন্ডো,হিতেশ মোদি,কলিন্স ওবায়ে,তানমে মিরমা,লামেচ ওয়াঙ্গো,মালহার পাটেল,কালপেশ পাটেল,নেহময়িা ওধাইম্বো।
