২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা র‌্যাংকিংয়ে ২য় স্থানে উঠে এসেছে চেক প্রজাতন্ত্র

ফিফা কোকাকোলা বিশ্ব ফুটবল র‌্যাংকিংয়ে গত কয়েক সপ্তাহে ব্যবপক পরিবর্তন ঘটেছে। চার সপ্তাহজুড়ে বিশ্বের আনাচে কানাচে অনুষ্ঠিত ৭৭টি বিশ্বকাপ বাছাই ম্যাচ এবং প্রায় ডজনখানেক প্রীতি ম্যাচই এই পরিবর্তনে মুল অনুঘটক হিসেবে কাজ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 05:28 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

বিডিনিউজকে বুধবার প্রেরিত ফিফার সর্বশেষ র‌্যাংকিংয়ের সবচেয়ে অবাক করা ব্যাপার হলো বাঘা বাঘা দেশগুলোকে পেছনে ফেলে চেক প্রজাতন্ত্রের দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উত্থান। প্রথম স্থানে থাকা ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে চেকরা। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের দুই ধাপ অবনমন ঘটেছে। তারা এখন চর্তুথ স্থানে অবস্থান করছে।

ছয়বছর পর চেক প্রজাতন্ত্র আবারও ব্রাজিলের কাছাকাছি চলে এসেছে। কিন্তু ফ্রান্স দুই বছর ইউরোপের শীর্ষ দল হিসেবে থাকার পর স্থানচ্যুত হলো। বিশ্ব ফুটবলের আরেক শক্তি আর্জেন্টিনা অবশ্য তাদের তৃতীয় স্থনটিকে ধরে রাখতে সক্ষম হয়েছে।

নতুন র‌্যাংকিংয়ে প্রথম পঞ্চাশের মধ্যে চলে আসা দেশগুলো হচ্ছে - গ্রীস (১২), ক্রোয়েশিয়া (২১), মিশর (২৮), দক্ষিন আফ্রিকা (৩৭), বেলজিয়াম (৪১), ইউক্রেন (৪২), সুইজারল্যান্ড (৪৫), এবং স্লোভাকিয়া (৪৮)।