বিচ ভলিবলের ফাইনালে নেপাল এবং বিডিআর
পেপসি বিচ ভলিবল টুর্নামেন্টের পুরুষ বিভাগের ফাইনালে উন্নীত হয়েছে নেপাল এবং বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
বুধবার নেপাল পুরুষ দল ২- ০ সেটে পিডিবিকে এবং বিডিআর একই ব্যবধানে বাংলাদেশ পুলিশকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়ে যায়।
অন্যদিকে মহিলাদের বিভাগেও নেপাল ২- ০ সেটে মতিঝিল ক্লাবকে এবং উষা ক্রীড়া চক্র ২- ১ সেটে সিস্টার কনসার্নকে হারিয়ে ফাইনালে উঠেছে।
