বুধবার মিনি হ্যান্ডবলের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত
ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে বুধবার সানিডেল মিনি (বালক) হ্যান্ডবল প্রতিযোগিতার ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
ধানমন্ডি টিউটোরিয়াল ৪ - ৩ গোলে স্কলাস্টিকাকে, বনানী বিদ্যানিকেতন ৮ - ৭ গোলে গ্রীন হেরাল্ডকে, হোপ ইন্টারন্যাশনাল স্কুল ৬ - ২ গোলে রেডিয়্যান্ট ইন্টারন্যাশনাল স্কুলকে, ব্রিটিশ স্কুল ৭ - ৫ গোলে সামার ফিল্ডকে, বিআইএস আট গোলে সাউথ পয়েন্টকে এবং আনসার ভিডিপি ৮ - ৬ গোলে সেন্ট জুডস ইন্টারন্যাশনাল স্কুলকে পরাজিত করে।
