২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি প্রধান খেলাধূলায় দুর্নীতি বন্ধে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের পরামর্শ দিয়েছেন

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেলকম স্পিড অন্যান্য অপরাধের মতো খেলাধূলায় দুর্নীতির জন্য বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতি শাস্তি প্রদানের সুপারিশ রেখেছেন। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের পরামর্শ দিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 03:49 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

বার্লিনে এক সম্মেলনে স্পিড বলেন, ‘ক্রীড়াঙ্গনে যেসব আইন রয়েছে সেসব আইন কার্যকর করতে সরকারগুলোকে জোরে সাথে বলা উচিত। কিছু দিন আগে ব্রিটেন সরকার ক্রীড়াঙ্গনে অপরাধ প্রবণতা দূর করার জন্য কিছু আইন প্রণয়ন করেছে। যা আসন্ন ২০১২ লন্ডন অলিম্পিকের জন্য এক বিশেষ পদক্ষেপ।’ খবর বিভিন্ন বার্তাসংস্থার।

যদিও স্পিড ব্রিটেনের খেলাধূলায় উন্নতিতে সন্তুুষ্টি প্রকাশ করেছেন এবং সেসাথে তিনি এও বলেছেন যে, দুর্নীতি প্রমাণিত হলে দু’বছরের যে শাস্তির বিধান বর্তমানে রয়েছে তা ততটা কড়া নয়।

তিনি বলে, ‘আমরা মনে করি ১০ বছর শাস্তি এ প্রকার দুর্নীতি বন্ধে আরও বেশি কার্যকর হবে। ক্রিকেটের অখণ্ডতা বিনষ্টকারী কাউকেই আইসিসি ক্ষমা করবে না।

স্পিড আরও বলেন, এটা শুধু ক্রিকেটর সমস্যা নয়, সব ধরনের খেলাধূলার ক্ষেত্রেই তা প্রযোজ্য।

তিনি বলেন, ‘ক্রিকেটের মতো অন্যান্য খেলায়ও এ ধরনের সমস্যা রয়েছে। গত বছর আমরা জার্মানিতে ফুটবল খেলায়, ইংল্যান্ডে ঘোড়দৌড়ে এবং ইন্টারন্যাশনাল টেনিসে সংঘাত দেখেছি। এগুলো দুর্নীতির মধ্যেই পড়ে।’

‘কোনও খেলোয়াড় যখন বাজিকর বা জুড়ানিদের কাছ থেকে অর্থের বিনিময়ে বাজে  খেলতে রাজি হয় তখন সে খেলাটাও নষ্ট করে দেয়।’

তিনি আরও বলেন, ‘আগামি বছর জার্মানিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলে যে আইন প্রণিত হতে যাচ্ছে তা সত্যিই উল্লেখ্যযোগ্য ঘটনা হবে। তাছাড়াও ২০০৮ চিলি অলিম্পিক এবং পরবর্তী ক্রিকেট ওয়ার্ল্ডকাপেও নতুন আইন প্রণিত হতে যাচ্ছে।’