২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিনি হ্যান্ডবল (বালক) প্রতিযোগিতার ফলাফল

ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে বৃহস্পতিবার সানিডেল ৩য় মিনি হ্যান্ডবল (বালক) প্রতিযোগিতার ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 05:46 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

স্পনসর সানিডেল ৬- ৪ গোলে ব্রিটিশ স্কুলকে, বিএএফ শাহীন স্কুল ১৭- ৩ গোলে হোপ ইন্টারন্যাশনাল স্কুলকে, সেন্ট জুডস ইন্টারন্যাশনাল স্কুল ১০- ৩ গোলে বিআইএস’কে, আনসার ভিডিপি ৯- ২ গোলে সাউথ পয়েন্টকে, গ্রীন হেরাল্ড ৪- ১ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকে এবং বনানী বিদ্যানিকেতন ৯- ২ গোলে স্কলাস্টিকাকে পরাজিত করে।