২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের পেপসি বিচ ভলিবলের শিরোপা জয়

কক্সবাজারে বৃহস্পতিবার অনুষ্ঠিত পেপসি বিচ ভলিবলের ফাইনালে পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই অসাধারন নৈপুন্য দেখিয়ে শিরোপা জিতে নিয়েছে নেপাল।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 07:11 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

পুরুষ বিভাগে নেপাল একতরফা ম্যাচে ২১ - ১৪ এবং ২১ - ১৬ পয়েন্টে হারায় বাংলাদেশ রাইফেলসকে।

অন্যদিকে মহিলাদের বিভাগে উষা ক্রীড়া চক্রের বিরুদ্ধে নেপাল প্রথম সেটে ১৯ - ২১ পয়েন্টে হারলেও দ্বিতীয় সেটে উষাকে ২১ - ১৮ পয়েন্টে হারিয়ে লড়াইয়ে ফিরে আসে। নেপাল মহিলা দল তৃতীয় সেট জিতে নেয় ২১ - ১৩ পয়েন্টে।

খেলাশেষে কক্সবাজারের পুলিশ সুপার গোলাম রসুল বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন। সমাপনী দিনে আরও উপস্থিত ছিলেন ট্রান্সকম বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক গোলাম কুদ্দুস, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ।