অস্ট্রেলিয়ায় টানা ৬ষ্ঠ ম্যাচেও বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দলের জয়
অস্ট্রেলিয়ায় টানা ৬ষ্ঠ ম্যচেও জয় পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব - ১৯ ক্রিকেট দল। নিউটাউন ওভাল মেরিবোর্গ সিসি মাঠে বৃহস্পতিবার বাংলাদেশ পাঁচ উইকেটে হারায় কিউএএস প্রাদেশিক দলকে।
কিউএএস প্রথমে ব্যাট করে আসলান খান, রিয়াজুল ইসলাম এবং সোহরাওয়ার্দীর মাপা বোলিংয়ের মুখে মাত্র ১৪৯ রানে অল আউট হয়ে যায়। অস্ট্রেলিয় ব্যাটসম্যানদের মধ্যে কে চ্যারিস ওয়ান ডাউনে নেমে সর্বোচ্চ ৪১ রান করেন। এছাড়া ওপেনার ব্রান্ডন ৩৩ রান করেন।
জবাবে বাংলাদেশ শামসুর রহমানের ৪৫ এবং ফরহাদ হোসেনের ৩৫ রানের সুবাদে পাঁচ উইকেট হারিয়ে ১৫১ রান করে।
২৫ এপ্রিল বাংলাদেশ একই প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ খেলবে।
