অনুর্ধ্ব ১৫ স্কুল ক্রিকেটে রসুলের সেঞ্চুরি সত্ত্বেও জয় পেলনা স্কলাররা
স্ট্যার্ন্ডাড চার্টাড অনুর্ধ্ব ১৫ ইয়ং টাইর্গাস স্কুল ক্রিকেটে বৃহস্পতিবার রসুলের অনবদ্য ১০২ রানের পরও হেরে গেছে স্কলারস স্কুল এন্ড কলেজ।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ইকরা মডেল স্কুলের বিরুদ্ধে ৮৮ রানে পরাজিত হয় স্কলারস।
ইকরা মডেলের ছুঁড়ে দেয়া ৩১০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে স্কলারস ২২২ রানে অল আউট হয়ে যায়।
দিনের অন্যান্য ম্যাচে আদর্শ বিদ্যাপীঠ (৩০৫/১০) ১৪৯ রানে ড. মোহাম্মদ এইউএম বিদ্যাপীঠকে (১৫৬/১০), রোজ গার্ডেন (২৩৩/১০) ১০৩ রানে শেখদী আবদুল্লাহ মোল্লা স্কুলকে (১৩০/১০), নুরুল হক স্কুল (৫৮/৩) সাত উইকেটে সেন্ট জোসেফ স্কুলকে (৫৪/১০), রাজধানী হাই স্কুল (১৩০/২) আট উইকেটে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলকে (১২৭/১০) এবং রাজধানী মডেল হাই স্কুল (১৭৪/১০) দুই উইকেটে হারায় রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুলকে।
