অনুর্ধ্ব ১৭ স্কুল ক্রিকেটে নর্থ জোন অপরাজিত চ্যাম্পিয়ন
স্ট্যার্ন্ডাড চার্টাড অনুর্ধ্ব ১৭ ইয়ং টাইর্গাস স্কুল ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে নর্থ জোন।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে নর্থ জোন দুই উইকেটে হারায় সাউথ জোনকে।
প্রথমে ব্যাট করে সাউথ জোন ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৫ রানের সম্মানজনক স্কোর গড়ে তোলে। দলের পক্ষে রিয়াজুর রহমান ১০১ বলে সর্বোচ্চ ৬৯ রান করেন। ওপেনার আবেদীন করেন ৫৩ রান। নর্থ জোনের ইমন তিনটি, হাবিব ও রায়হান দু’টি করে উইকেট লাভ করেন।
জবাবে নর্থ জোন দুই বল বাকি থাকতেই নয় উইকেট খুইয়ে ২১৮ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচ জিতলেও র্নথ জোনের সূচনাটা মোটেও ভালো হয়নি। একপর্যায়ে তারা ১৩ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল। তবে টেলএন্ডারদের দৃঢ়তায় শেষপর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে নর্থ জোন।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান আসে রায়হানের ব্যাট থেকে। এছাড়া আরিফুল হক করেন ৩৭ রান। সাউথ জোনের নাজমুল সাঈদ ৩২ রানে লাভ করেন পাঁচ উইকেট।
