৩ মাসের জন্য নিষিদ্ধ হলেন বার্থেজ
মার্সিলিস ক্লাব এবং ফ্রান্সের গোলরক্ষক বার্থেজকে ৩ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে ক্যাসাব্ল্যাঙ্কায় একটি খেলায় মরক্কোর রেফারির সাথে অশোভন ব্যবহারের দায়ে তাকে বহিস্কার করা হয়েছে।
বহিস্কারাদেশের বিরুদ্ধে কোন বিরুপ মন্তব্য করলেও তা বাড়িয়ে দ্বিগুন করা হবে বলেও হুমকি দেয়া হয়। গত ফেব্রুয়ারিতে ক্যাসাব্লাঙ্কা এবং মার্সিলির সাথে একটি প্রীতি ম্যাচে মরক্কোর রেফারি আবদেল্লাহেল আচিরির একটি সিদ্ধান্তের বিরুদ্ধে আঙ্গুল তোলায় বার্থেজের বিরুদ্ধে শাস্তি এবং একই সাথে জরিমানা করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখে ফিফা কর্মকর্তারা বার্থেজের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছেন।
