২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেটে তিন ভাইয়ের দৃঢ়তায় ভালো অবস্থানে সিলেট

ইস্পাহানী ৬ষ্ঠ জাতীয় ক্রিকেট লিগের চুড়ান্ত পর্বের চারদিনের ম্যাচের প্রথম দিন বৃহস্পতিবার সিলেট স্টেডিয়ামে রাজশাহীর বিরুদ্ধে গোলাম ভাতৃত্রয়ের তিনটি অনবদ্য ইনিংসে ভর করে ভালো অবস্থানে রয়েছে স্বাগতিকরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

দিনশেষে সিলেট সাত উইকেট হারিয়ে ২৬৪ রান তুলেছে। ইজাজ আহমেদ ১৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন।

বরিশাল স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের নীচের দিকের দুই দল বরিশাল এবং চট্টগ্রাম নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমানের জন্য লড়ছে। চট্টগ্রামকে ২৩০ রানে অল আউট করে দিয়ে বরিশাল দিনশেষে পাঁচ উইকেট খুইয়ে ৮৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে।

অন্যদিকে খুলনা স্টেডিয়ামে স্বাগতিকরা ঢাকার বিরুদ্ধে পাঁচ উইকেট হারিয়ে ২৩০ রান করেছে। মঞ্জুরুল ইসলাম ৮২ রানে অপরাজিত রয়েছেন।

সিলেট বনাম রাজশাহী

ওপেনার গোলাম রহমান ৭১, গোলাম মাবুদ ৭০ এবং গোলাম মওলার ৩৩ রানের সুবাদে ২৬৪ রান করে প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রন নিয়েছে স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে রহমান এবং মনিরুজ্জামান ৫৫ রান যোগ করেন। ১৪৯ রানে সিলেটের পাঁচ উইকেট পড়ে গেলে মাবুদ ও মওলা দুই ভাই ষষ্ঠ উইকেট জুটিতে ৮০ রান করে বিপদ সামাল দেন।

বরিশাল বনাম চট্টগ্রাম

এহসানুল হকের ৮১ রান বরিশালের বিরুদ্ধে চট্টগ্রামকে সম্মানজনক স্থানে নিয়ে যেতে সহায়তা করে। ৩৯ রানে চট্টগ্রামের তিনটি উইকেট পড়ে গেলে এহসানুল এবং সাব্বির (৪৯ রান) চতুর্থ উইকেট জুটিতে ৮২ রান করে বিপর্যয় কাটিয়ে দেন। কিন্তু এই জুটি ভাঙ্গার পর নিয়মিত বিরতিতে চট্টগ্রামের উইকেট পড়তে থাকে।

জবাবে বরিশালের শুরুটাও হয় ধ্বংসের মধ্য দিয়ে। দিনশেষে তাদের সংগ্রহ পাঁচ উইকেটে ৬৩।

খুলনা বনাম ঢাকা

খুলনার ইনংসের উল্লেখযোগ্য রান আসে মনিরুল, সাকিব এবং ওপেনার রেজওয়ানের ব্যাট থেকে। মনিরুল ৮২, সাকিব ৫৪ এবং রেজওয়ান ৪২ রান করেন। ঢাকার আরাফাত সানী ৫৮ রানে লাভ করেন তিন উইকেট।