২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেটে বরিশালের প্রথম জয়

ইস্পাহানী জাতীয় ক্রিকেটে প্রথম জয়ের স্বাদ নিয়েছে বরিশাল। বৃহস্পতিবার বরিশাল স্টেডিয়ামে স্বাগতিকরা চারদিনের ম্যাচে খুলনাকে ২৬০ রানে হারিয়ে এই জয় পায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

পরপর তিনটি জয়ের পর বৃষ্টিবিঘিœত ম্যাচে ঢাকা এবার সিলেটের সাথে অমিমাংসিত ভাবে ম্যাচ শেষ করেছে। তবে প্রথম ইনিংসে লিডের কারনে সিলেট চার পয়েন্ট লাভ করেছে।

চারদিনের ম্যাচের সপ্তম রাউন্ড শেষে ৩২ পয়েন্ট নিয়ে ঢাকা শীর্ষস্থান বজায় রেখেছে।  ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে রাজশাহী। এরপরই ২০ পয়েন্ট নিয়ে সিলেট এবং চট্টগ্রাম তৃতীয় স্থানে, ১৬ পয়েন্ট সংগ্রহ করে সবশেষ স্থানে রয়েছে বরিশাল ও খুলনা।

বরিশাল বনাম খুলনা

৪২৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে হাবিবুল বাশারের খুলনা শেষ দিনে ৪৯ ওভারে মাত্র ১৬৭ রানেই গুটিয়ে যায়। বরিশালের নাদিফ চৌধুরী এবং ইশরাক সনেট আটটি উইকেট ভাগাভাগি করে নেন।

খুলনার স্কোর বোর্ডে যখন ২৯ রান জমা পড়েছে তখনই সনেট দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে বরিশালকে জয়ের পথে একধাপ এগিয়ে দেন। এরপর পেসার আনিসুর রহমান তুষার ইমরানকে শুন্যরানে এবং সনেট খুলনার সর্বোচ্চ স্কোরার সাগির আহমেদ পাভেলকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। পাভেল ছয়টি বাউন্ডারি এবং একটি ছয়ের সাহায্যে ৪২ রান করেন।

চতুর্থ উইকেট জুটিতে পাভেল এবং জাতীয় দলের মাঞ্জারুল ইসলাম রানা ৫৩ রান সংগ্রহ করেন। পাভেল আউট হয়ে গেলেও রানা ৯৯ বলে পাঁচটি চারের মাধ্যমে ৪১ রান করে কিছুটা দৃঢ়তা দেখানোর চেষ্টা করেন। এরপর বাঁহাতি স্পিনার নাদিফ চৌধুরী ৫৮ রানে শেষসারির পাঁচ ব্যাটসম্যানকে আউট করে দিয়ে খুলনার ইনংসের যবনিকা টেনে দেন। সাত নম্বরে নেমে হাবিবুল বাশার ১১ রান করে নাদিফের বলে বোল্ড হন।

এরআগে বরিশাল চার উইকেটে ২১০ রান নিয়ে দিন শুরু করে আরও চার উইকেট খুইয়ে ৫৯ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষনা করলে তাদের লিডের পরিমান দাঁড়ায় ৪২৭।

ঢাকা বনাম সিলেট

শেষ দিনে বৃষ্টির আনাগোনা না থাকলেও অলোক কাপালীর দুর্দান্ত বোলিংয়ের কারনে সিলেটের প্রথম ইনিংসের ৩১৩ রান অতিক্রম করতে পারেনি ঢাকা। বিনাউইকেটে দুই রান নিয়ে দিনশুরু করে ঢাকা শেষ পর্যন্ত নয় উইকেট হারিয়ে ২৮২ রান তুলতে সক্ষম হয়।

ঢাকার ওপেনার আনোয়ার হোসেনকে দুই রানে ফিরিয়ে দিয়ে প্রথম সফলতার মুখ দেখেন পেসার রেজাউল হক। এরপর আক্রমনে আসেন কাপালী। ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত প্রাথমিক  দল থেকে বাদ পড়া কাপালী সাত উইকেট শিকার করে দলে ফেরার যৌক্তিকতা প্রমান করেন।

ঢাকার রাশিদুল হক এবং জাভেদ ওমর দ্বিতীয় উইকেট জুটিতে ৮০ রান করে লড়াই করার চেষ্টা করেছিলেন। রাশিদুল ৪১ এবং জাভেদ ওমর ৪৮ রান করেন। এছাড়া সপ্তম উইকেট জুটিতে মাহমুদুল্লাহ ও মেহরাব হোসেন জুনিয়র আরও ৭০ রান যোগ করেন। মাহমুদুল্লাহ ৪৮ ও মেহরাব ৫১ রান করেন। ঢাকার অষ্টম উইকেট জুটিতেও মুল্যবান ৬০ রান যোগ হয়।