ওয়ানডে ম্যাচ শুরুর আগে চাপে রয়েছেন ভারতীয় অধিনায়ক গাঙ্গুলি
পাকিস্তানের সাথে ওয়ানডে ম্যাচ শুরুর সিরিজ শুরুর আগে অসম্ভব চাপে রয়েছেন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ওয়ানডে সিরিজ জিততে না পারলে নিজের অধিনায়কত্ব থাকবে কিনা তা নিয়েও এখন চিন্তিত ভারতীয় এই অধিনায়ক।
টেস্ট সিরিজে জিততে না পারার কারণে ঘরে বাইরে সব দিক থেকে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে গাঙ্গুলিকে। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার ব্যাট হাতেও ভাল কিছু করতে পারছেন না অনেকদিন। পাকিস্তানের বিরুদ্ধে ৩ টেস্টে তার সংগ্রহ যথাক্রমে ২, ১, ১২, ১২, এবং ২১।
সৌরভের অধিনায়কত্ব নিয়েও এখন প্রশ্ন উঠেছে। চারিদিকেই এখন তার সমালোচনা। এসবের মধ্যেই ২ এপ্রিল থেকে আবার শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। এই সিরিজে যদি দলকে জিতাতে না পারেন এবং ব্যাটও যদি তার প্রতি অনুগত না হয় তাহলে গাঙ্গুলির অধিনায়কত্ব থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এতসব চাপের মুখে গাঙ্গুলি কি করেন সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন তার সমর্থকরা।
