২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ধুয়ে গেছে স্বাধীনতা দিবস ফুটবল ফাইনাল

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বুধবার স্বাধীনতা দিবস গোল্ড কাপের ব্রার্দাস ইউনিয়ন এবং মুক্তিযোদ্ধা সংসদের মধ্যেকার ফাইনাল ম্যাচটি প্রবল বৃষ্টির কারনে বাতিল হয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 07:33 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

ম্যাচের ১৩ মিনিটের সময় যখন গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয় তখন ব্রার্দাস রাশিয়ান স্ট্রাইকার এডোয়ার্ডের দেয়া গোলে এগিয়ে ছিল। এডোয়ার্ড ১১ মিনিটে গোলটি করেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরে ম্যাচের নতুন তারিখ ঘোষনা করবে।