২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার থেকে শুরু হচ্ছে উন্মুক্ত স্কোয়াশ প্রতিযোগিতা

গুলশান ক্লাবের স্কোয়াশ কোর্টে বুধবার থেকে শুরু হচ্ছে পারটেক্স উন্মুক্ত স্কোয়াশ প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

প্রধান অতিথি গুলশান ক্লাবের সভাপতি এসএম আব্দুল মান্নান প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে অনূষ্ঠানে উপস্থিত থাকবেন পারটেক্স গ্র“পের পরিচালক রুবেল আজিজ ।

বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেট ফেডারেশনের উদ্যোগে এবং পারটেক্স গ্র“পের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্লাবের ১০৪ জন প্রতিযোগি অংশ নিচ্ছে। অশংগ্রহনকারী ক্লাবগুলোর মধ্যে রয়েছে বগুড়া আর্মি ক্লাব, চট্টগ্রাম ক্লাব, ঢাকা আর্মি ক্লাব, গুলশান ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, ব্রিটিশ ক্লাব, ঢাকা ক্লাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব।

প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।